Entertainment

2 hours ago

Uttam Das Passes Away: প্রয়াত কৌতুকসম্রাট উত্তম দাস, শোকস্তব্ধ বিনোদন মহল

Veteran Comedian Uttam Das Passes Away
Veteran Comedian Uttam Das Passes Away

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলা কৌতুক দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র তারাদের দেশে পাড়ি দিলেন। প্রয়াত জনপ্রিয় কৌতুকশিল্পী ও উপস্থাপক উত্তম দাস। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা বিনোদন মহলে। আশির দশকে টেপ-রেকর্ডারের যুগে যাঁর কণ্ঠ ও উপস্থাপনা মঞ্চ কাঁপাত, সেই শিল্পীর বিদায়ে আবেগাপ্লুত সহকর্মী থেকে দর্শক—সকলেই।

টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় লিখেছেন, ‘উত্তম দাস ছিলেন এমন একজন মানুষ, যিনি মঞ্চে উঠলেই যেন জাদু সৃষ্টি করতেন। তিনি ছিলেন সত্যিকারের এক প্রতিভা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাঁর কাজ ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে।’ একসময় পাড়ায় পাড়ায় জলসা এবং বিশেষ করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উত্তম দাস ছিলেন অপরিহার্য নাম। গ্রামবাংলা থেকে শহরতলি—সব জায়গাতেই তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। মঞ্চে লাইভ পারফরম্যান্সের পাশাপাশি তাঁর প্রকাশিত অডিও ক্যাসেটও বিপুল সাড়া ফেলেছিল। ‘হাসির মালপোয়া’ ও ‘হাসির হেডলাইট’ আজও অনেকের স্মৃতিতে জড়িয়ে আছে।

খড়দহের বাসিন্দা উত্তম দাস অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের প্রতিভা ও পরিশ্রমে গড়ে তুলেছিলেন আলাদা পরিচয়। কয়েক দশক ধরে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা কৌতুকশিল্পকে। তাঁর মৃত্যুতে বাংলা বিনোদন জগতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।  

You might also like!