Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

OTT releases this September:দেখে নিন গোটা সেপ্টেম্বর জুড়ে মুক্তি পাবে কোন কোন ছবি ও ওয়েব সিরিজ

Salar
Salar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাহলে মুক্তি পাবে বিভিন্ন সিরিজ ও ছবি। রইল তারই তালিকা। দেখে নিন গোটা সেপ্টেম্বর জুড়ে মুক্তি পাবে কোন কোন ছবি ও ওয়েব সিরিজ।

জওয়ান- শাহরুখ খান অভিনীত জওয়ান বহুদিন ধরে রয়েছে খবরে। চলতি মাসের ৭ তারিখ মুক্তি পাবেন জওয়ান। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং।


সেক্স এডুকেশন সিজিন ৪- ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সেক্স এডুকেশন সিজিন ৪। ২০১৯ সালে প্রথম সিরিজটি মুক্তি পেয়েছিল। কমেডি, থ্রিলার সব রয়েছে সিরিজে। সিজিন ৩-র ভিউয়ার্স হয়েছিল ৬৫ মিলিয়ন।


সলার- প্রভাস অভিনীত সলার মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর। এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা আছে তুঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল।


দ্য ভ্যাকসিন ওয়্যার- এই মাসের ২৯ তারিখ মুক্তি পাবে দ্য ভ্যাকসিন ওয়্যার। দ্য কেরালা স্টোরির পর ফের একবার ভিন্ন ধরনের গল্প নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী। নানা পাটেকর, রাইমা সেন, অনুপম খেরের মতো তারকারা রয়েছে ছবি।


দ্য নান ২- প্রেক্ষা গৃহে মুক্তি পাবে হলিউড মুভি দ্য নান ২। এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। নান ছবির সাফল্যের পর আসছে সিক্যুয়েল। ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।


ওয়ান্স আপন ও ক্রাইম- নেটফ্লিক্সে মুক্তি পাবে ইংরেজি ওয়েব সিরিজ ওয়ান্স আপন ও ক্রাইম। সিরিজের নাম শুনেই বোঝা যাচ্ছে খুন ও রহস্যের ভিন্ন স্বাদ নিয়ে রয়েছে সিরিজে।

নেটফ্লিক্সে ১৪ সেপ্টেম্বর থেকে দেখতে পাবেন সিরিজটি।


দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি- ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ভিকি কৌশল, যশপাল শর্মা, মানসী চিল্লার, মনোজ পাওয়া-র মতো তারকারা আছে এই ছবিতে।



বার্নিং বডি- নেটফ্লিক্সে আসতে চলেছে ওয়েব সিরিজ বার্নিং বডি। ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে বার্নিং বডি ওয়েব সিরিজটি। একেবার ভিন্ন ধরনের গল্প নিয়ে আসছে সিরিজটি।


লাভ অ্যাট ফাস্ট সাইট- লাভ অ্যাট ফাস্ট সাইট ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ১৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।


টপ বয় সিজন ৩- সেপ্টেম্বর ৭-এ মুক্তি পাবে টপ বয় সিজন ৩। টপ বয় সিরিজটি বেশ হিট করেছিল। এবার আসছে তার তৃতীয় সিজন। সব মিলিয়ে গোটা সেপ্টেম্বর জুড়ে রয়েছে একাধিক চমক।





You might also like!