Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Shreya Ghoshal: শ্রেয়ায় মুগ্ধ কলকাতাবাসী! লাইভ কনসার্টে প্রশংসিত 'বাউন্ডুলে ঘুড়ি'

Shreya Ghoshal's Kolkata consert (File Picture)
Shreya Ghoshal's Kolkata consert (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতায় নিক্কো পার্কে গত ২ ডিসেম্বর লাইভ কনসার্টে এসেছিলেন শ্রেয়া ঘোষাল। কনসার্টে এসে গান গাইতে গাইতে একে একে দর্শকদের প্রশংসা কুড়োতে থাকেন গায়িকা। 

তবে শ্রেয়ার কণ্ঠে পুজোয় মুক্তিপ্রাপ্ত দশম অবতার ছবির গান 'বাউন্ডুলে ঘুড়ি' গানটি বিশেষ প্রশংসা কুড়িয়েছে। সেই গানে ক্লিপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।  সেদিন সাদা একটি গাউন পরে ছিলেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় শ্রেয়ার কনসার্টের এক ক্লিপ পোস্ট হতেই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। এক ব্যক্তি লেখেন, 'আমি সেদিন এই শো লাইভ দেখেছি। কী যে ভালো লেগেছে সে কী আর বলব। সেদিন সামনাসামনি ওঁর গান শুনে বুঝেছি কেন উনি একজন গ্লোবাল আইকন।' আরেকজন লেখেন, 'লতা মঙ্গেশকরের পরে সব থেকে যাঁর গান ভালো লাগে। অত্যন্ত ট্যালেন্টেড গায়িকা।' তৃতীয় ব্যক্তির মতে, 'আপনার সব গানই আমার খুব পছন্দের, এটা যেন আরও ভালো লাগল শুনে।' ইতিমধ্যেই লক্ষাধিক বার দেখা হয়েছে এই ভিডিয়োটি। পেয়েছে প্রচুর মন্তব্য।

You might also like!