
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ হিসেবে ভক্তকুলের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন এই অভিনেত্রী। তিনি আর কেউ নন বাংলা ধারাবাহিকের অভিনেত্রী অনন্যা গুহ। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মিঠাই থেকে শুরু করে লক্ষ্মী কাকিমার মত ধারাবাহিকে। তবে এই মুহূর্তে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে আর দেখা যাচ্ছে না তাঁকে। তবে এই মুহূর্তে সমাজ মাধমে বেশ সক্রিয় তিনি। প্রেমিক সুকান্ত কুন্ডুর সঙ্গে বেশ কিছু রিলও বানান। যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়। এবার তো অনন্যার লেটেস্ট ভিডিয়োতে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন।
সুইমিং পুলের নীল স্বচ্ছ জলের মধ্যে থেকে নিয়ন সবুজ রংয়ের মনোকিনিতে উঠে এসেন অনন্যা। এরপরই হট পিংক আর আকাশী রংয়ের কম্বিনেশনের বিকিনিতে একেবারে হট অ্যান্ড বোল্ড অবতারে নেট নাগরিকদের রাতের ঘুম কেড়ে নিলেন বাঙালি কন্যা। অনন্যার এই লেটেস্ট ভিডিয়োটি দেখে তাঁকে একহাত নিয়েছে নেটপাড়া। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, 'কৃষ্ণকলির মুন্নি অনেক বড় হয়ে গেছে'।
