Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Jawan: 'জওয়ান' এর সঙ্গে যুক্ত বাংলার অভিনেত্রী ঋতাভরি

Shah Rukh Khan (File Picture)
Shah Rukh Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সিনেমার জগতে কিং খানের 'জওয়ান' একটা মাইলস্টোন হয়ে গেছে। তবে বাঙালির কাছে একটা সুসংবাদ যে ওই সিনেমার সঙ্গে যুক্ত আছেন এক বাঙালি অভিনেত্রী ঋতাভরি। ঘটনাসূত্রে জানা যায়, ১৩ তারিখ শাহরুখ তার ইনস্টাগ্রামে জওয়নের  একটি নতুন প্রমো প্রকাশ করেছেন। আর তার সংলাপ লিখেছেন,সুমিত আরোরা ও ঋতাভরি।

এই বিষয়ে বাংলা অভিনেত্রী জানান, 'অগস্টের শেষদিকে আমি যখন মুম্বইতে ছিলাম তখনকার ঘটনা এটা। সেদিন আমি সুমিতের সঙ্গেই ছিলাম, তখনই ওকে শাহরুখ খান ফোন করে এই প্রোমো ভিডিয়োর বিষয়ে বলেন। কিন্তু তখন সুমিতের এত চাপ ছিল যে ও আর নতুন করে কিছু লেখার মতো অবস্থায় ছিল না। এদিকে শাহরুখ খানকেও তো আর না করা যায় না। তখন আমিই ওকে সাহায্য করি এই লাইনগুলো লিখতে।' তিনি বেশ আনন্দের সঙ্গে আরও জানান, 'আমি অত্যন্ত ধন্য এই লাইনগুলো আমার মস্তিষ্কপ্রসূত এবং শাহরুখ খানের জন্য লিখেছি আমার পার্টনার সুমিতের সঙ্গে। আমি ওর জন্য গর্বিত। আমি আর ও মিলে মাত্র এক ঘণ্টায় এটা লিখেছি, তারপর সেটা শাহরুখ খানের গলায় শোনার অনুভূতি আলাদা।'

You might also like!