Breaking News
 
Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত

 

Entertainment

2 years ago

Ambani Pre Wedding: বঙ্গসম্মেলন জামনগরে! শ্রেয়া-অরিজিতের বাংলা গানে মুগ্ধ করল আম্বানিদের

Ambani Pre Wedding (File Picture)
Ambani Pre Wedding (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানেই যে চমকের সাক্ষী থাকল গোটা বিশ্ব, তাতে ভারত তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াও উচ্ছ্বসিত। আম্বানির ডাকে একছাদের তলায় বলিউড-হলিউডের সেলেবরা তিন দিন ব্যাপী অনুষ্ঠানে পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন। পারিশ্রমিকও হাঁকিয়েছেন চড়া। তবে শেষ দিনে শ্রেয়া-অরিজিতের (Shreya Ghoshal, Arijit Singh) ডুয়েটেই জমে উঠল আম্বানিপুত্রর হস্তাক্ষর অনুষ্ঠান।

রবিবার রাতে জামনগরের ভান্তারাতে যেন একটুকরো বঙ্গসম্মেলন। মঞ্চে একের পর এক গান গাইছেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংরা। আর তাঁদের পারফরম্যান্সের মাঝেই গিটার হাতে আসর মাতালেন প্রীতমও। শ্রেয়া-অরিজিৎ যখন মঞ্চে ‘আমি যে তোমার’ গাইছেন, তখন দর্শকাসনে বসে থাকা আম্বানিদের তাবড় অতিথিরা দুই বঙ্গসন্তানের গানে মন্ত্রমুগ্ধ। শাহিদপত্নী মীরা রাজপুতের ইনস্টা স্টোরিতেও মিলেছে সেই ঝলক।

‘তেরি ওর’, ‘ঘর মোরে পরদেশিয়া’ একাধিক গান গাইলেন শ্রেয়া। তবে আম্বানিদের অনুষ্ঠান থেকে অরিজিতের সঙ্গে ‘আমি যে তোমার’ পারফরম্যান্সের ভিডিওই ভাইরাল। এছাড়াও তৃতীয় দিনে গান গেয়ে আসর মাতালেন লাকি আলি, সুখবিন্দর সিং, উদিত নারায়ণ, অ্যাকনরা।

You might also like!