Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Sourav Ganguly : সৌরভের বায়োপিকে নায়ক কে? জানালেন মহারাজ

Ayusman Khurana Play as sourov in his  biopic
Ayusman Khurana Play as sourov in his biopic

 

কলকাতা:বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। তার ঠিক এক দিন পর, ৬ অক্টোবর মুক্তি পাবে মুরলীধরনের বায়োপিক ''৮০০'', সল্টলেকে মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারের অনুষ্ঠানে হাজির ছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক কে হবেন তা নিজেই নিশ্চিত করেছেন।

গুঞ্জন শোনা গিয়েছিল, সৌরভের বায়োপিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা রণবীর কাপুরকে। তা অবশ্য হচ্ছে না।

মুরলীর বায়োপিক ''৮০০'' এর প্রচারের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁর বায়োপিকে নায়ক হবেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। যদিও তাঁর সঙ্গে সৌরভের বায়োপিকের জন্য কোনও চুক্তি এখনও হয়নি।

You might also like!