Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Entertainment

3 years ago

Sourav Ganguly Biopic: সৌরভের চরিত্রে আয়ুষ্মান! মাস খানেকের অপেক্ষা, তার পরই শুরু হবে শুটিং

Ayushman Khurana & Sourav Ganguly (File Picture)
Ayushman Khurana & Sourav Ganguly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দু’বছর ধরে জীবনীচিত্র নিয়ে চলছিল জল্পনা। কাকে দেখা যাবে সৌরভের চরিত্রে? সেই নিয়েও মানুষের মনে ছিল প্রশ্ন চিহ্ন। সৌরভের চরিত্রের জন্য উঠে এসেছিল বেশ কিছু তারকার নাম। যার মধ্যে সব থেকে চর্চিত ছিল রণবীর কপূরের নাম। পাশাপাশি শোনা গিয়েছিল ঋত্বিক রোশনের নামও। তবে এঁদের মধ্যে কেউই নন বরং মহারাজের রিত্রে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ, শুটিং শুরু হবে বছরের শেষে, ডিসেম্বর মাস থেকেই। 

ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। শেষমেশ আয়ুষ্মানকেই পছন্দ নির্মাতাদের। ভারতীয় ক্রিকটে দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। তবে একটি জায়গা আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভ মতোই বাঁ-হাতি। তাই তাঁর চরিত্রকে ফুটিয়ে তোলাটা অভিনেতার ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই ধরা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার।

You might also like!