Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Arijit Singh: ফের মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে খুদের আবদার মেটালেন অরিজিৎ!

Arijit Singh (File Picture)
Arijit Singh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অরিজিৎ সিং- এর নাম এখন শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা আন্তর্জাতিক স্তরেও সুদুর প্রসারিত। আর গায়কের গুণ ও ব্যাবহারের ভিত্তিতে অরিজিতকে লোকজন ঘিরে ধরে মাঝে মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্স তো আছেই। সেই সঙ্গে রাস্তায় চলার পথেও ছেঁকে ধরে ভক্তরা। 

মরিসাসে মাঝ রাস্তায় প্রিয় গায়ককে দেখেই ছুটে যায় এক বাচ্চা ছেলে। সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচ নামিয়ে মিষ্টি করে তার সঙ্গে কথা বলেন গায়ক। তারপর অটোগ্রাফ দেন। ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়ে ফেলে বেশ কিছু ভক্ত। তাঁদের সঙ্গেও হাসি মুখে কথা বলতে দেখা যায় অরিজিৎকে। তাঁর দিকে কাগজ-কলম এগিয়ে দিলে অটোগ্রাফ দেন গায়ক। সবশেষে খুদে সঙ্গে হাত মেলতেও দেখা যায়। সকলকে গুড বাই করে চলে যান অরিজিৎ।

You might also like!