Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Nandy Sisters: সিকিমে ভয়াবহ বন্যার কবলে অন্তরা নন্দী!

Antara Nandi at Sikkim Flood Condition
Antara Nandi at Sikkim Flood Condition

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেঘভাঙা বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে সিকিম। তিস্তার ভয়াল গ্রাসে ভেসে গিয়েছে বাড়ি ঘর। নিখোঁজ হয়েছেন মানুষজন। জলে সাফ হয়ে গিয়েছে জাতীয় সড়কের একটা লম্বা অংশ। এমতাবস্থায় এখানে অনুষ্ঠান করতে এসে আটকে পড়েন নন্দী সিস্টার্সের অন্তরা নন্দী। আসলে এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে  মা জুঁই নন্দীর সঙ্গে এসেছিলেন অন্তরা নন্দী। গ্যাংটকের এমজি মার্গের রাস্তায় মঙ্গলবার তাঁকে রিল বানাতেও দেখা যায়। তবে তারপরই শুরু হয় বিপদ।

মঙ্গলবার থেকে বুধবারের মেঘভাঙা বৃষ্টি তছনছ করে দেয় সিকিম নগরীকে। বুধবারই কলকাতার ফ্লাইট ছিল অন্তরার। তবে ১০ নম্বর জাতীয় সড়ক ভেঙে যাওয়ায় আটকে পড়েন তাঁরা। নিজের অভিজ্ঞতা ভিডিও মারফত শেয়ার করে তিনি বলেন,  'আমরা বেরোনোর সময় জানতে পারলাম গতকাল এখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ফেরার একমাত্র রাস্তা ধসে গিয়েছে। এখানকার কলেজে যোগাযোগ করার চেষ্টা করলাম, পারিনি। বাড়িতেও জানাতে পারছি না। আমি জানি না এই অবস্থায় কী করা উচিত।' একই সঙ্গে তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'বৃহস্পতিবার কলেজের সাহায্যেই আমরা দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিই। অনেক ঘুরে, দুটো ধসের সাক্ষী থেকে আমরা ফিরে আসি।'

You might also like!