Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Alia Bhatt And Ranbir Kapoor :রণবীরের থেকেও বেশি টাকার মালিক আলিয়া, কাপুর দম্পত্তির সম্পত্তির পরিমাণ বাড়ছে হুহু করে

Alia Bhatt And Ranbir Kapoor
Alia Bhatt And Ranbir Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের সবথেকে আলোচিত দম্পতি। ব্যস্ততম দম্পতিও বটে। বর্তমানে তাঁরা বাবা-মা হয়েছে। সময়টা দারুন যাচ্ছে বলিউডের ব্যস্ততম দম্পতির। তাদের সম্পত্তি বাড়ছে হুহু করে। তারা এখন ৪৮৫ কোটি টাকার মালিক। তবে রণবীর কাপুরের থেকে অনেক অনেক বেশি টাকার মালিক আলিয়া ভাট। বলা যেতেই পারে স্বামীর থেকে স্ত্রী বড়লোক।

২০২৩ সাল আলিয়া আর রণবীরের কাছে দারুন ছিল। বহু বিতর্ক সত্ত্বেও বছরের শেষে মাতিয়ে দিয়েছে রণবীর কাপুরের অ্যানিমাল। ৫০০ কোটির গণ্ডির কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে রণবীরের ছবি। এই ছবির বক্স অফিস সাফল্য রণবীরের ব্যাঙ্ক ব্যালেন্সকে আরও শক্তিশালী করেছে। পাল্টা আলিয়ার জন্যও এই বছটা ছিল দুর্দান্ত। বেশ কয়েকটি হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। হলিডের ডেবিউ হার্ট অব স্টোন ও করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানি - বক্স অফিসে সফল। যার জেরে আলিয়াও কোটি কোটি টাকার মালিক।

এই মুহূর্তে রণবীর ও আলিয়ার যৌথ সম্পত্তির পরিমাণ ৮৮৫ টাকা। এর রয়েছে রয়েছে নগদ টাকা, জমানো টাকা, গাড়ি,গয়না, রিয়েল এস্টেট বিনিয়োগ। লন্ডনে কাপুর দম্পতির একটি বিলাসবহুল অ্যাপাটমেন্ট রয়েছে। আলিয়ার নিজের একটি প্রোডাকশন হাউস রয়েছে, নাম ইন্টারনাল সানশাইন প্রোডাকশন। এই প্রোডাকশনের সম্পত্তি প্রায় ২ কোটি টাকা।

রণবীরের কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৬৫ কোটি। যার মধ্যে রয়েছে ৩৫ কোটি মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। মুম্বই সিটি এফসি নামে একটি ফুটবল দলের মালিক। মুম্বইতে ১৬ কোটির একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তাঁর। রোলস রয়েস, মার্সিডিজ-বেঞ্জ জিএল ক্লাস, রেঞ্জ রোভার, লেক্সাস, বিএমডব্লিউ এক্স 6, অডিআরএস 7, এবং টয়োটা ল্যান্ড ক্রুজারের মত বহুমূল্যের গাড়ি রয়েছে তাদের গ্যারাজে।

আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫২০ কোটি টাকা। আলিয়ার বান্দ্রায় ১২-১৫ কোটিটাকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। রণবীরকে বিয়ে করার আগে তিনি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন ৩২ কোটি টাকা দিয়ে। প্রোডাকশন হাউস ছাড়াও এড-মামা নামে একটি কোম্পানির মালিক। ফিনক্যাশের একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর ৪০ কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ৬০ কোটি টাকার রিয়েল এস্টেট উদ্যোগ রয়েছে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫২০ কোটি টাকা!


You might also like!