Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Bobby Deol: 'অ্যানিম্যাল'-এর আব্রার হক, অনুরাগীদের দিলখোলা প্রশংসা শুনে কেঁদে ফেললেন 'লর্ড' ববি

Bobby Deol
Bobby Deol

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে হলে হলে চুটিয়ে ব্যবসা করছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, উদ্বোধনী দিনেই বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবি। তবে সিনেপ্রেমীদের আলোচনায় বারংবার উঠে আসছে একজনের নাম, তিনি ববি দেওল। কেউ কেউ বলছেন এটা ‘ববি ২.০’ । ‘আশ্রম’ এ অভিনয়ের পর থেকেই প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়।

আব্রার হক হতে অনেক কাঠখড় পুড়িয়েছেন অভিনেতা। নিয়মিত কড়া ট্রেনিং-এর উপর চলতে হত। রোজ এক ঘণ্টা করে ওয়েট ট্রেনিং করতেন ববি। এত পরিশ্রমেরই ফল পাচ্ছেন ববি।সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, মুম্বাইতে ছবিটির প্রদর্শনীর পর, যেখানে ‘লর্ড’ ববিকে কাঁদতে দেখা গিয়েছে। অশ্রুসজল চোখে ববি দেওল শেষ পর্যন্ত বিদায় জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

You might also like!