Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Abhishek Bachchan & Aishwarya Rai Bachchan: বহুদিন পরে আবার এক ফ্রেমে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন!

Abhishek Bachchan & Aishwarya Rai Bachchan
Abhishek Bachchan & Aishwarya Rai Bachchan

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিবাহবার্ষিকী উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে ছবি পোষ্ট করলেন ঐশ্বর্য। জনপ্রিয় এই জুটি কিন্তু কয়েক মাস ধরেই বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চায় রয়েছেন! রবিবার ১৮ তম বিবাহ বার্ষিকী ছিল অভিষেক ও ঐশ্বর্যের। জীবনের এই বিশেষ দিনে এবার সোশ্যাল মিডিয়ায় অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করলেন বলি ডিভা। তবে সেখানে দেখা মিলেছে রাজকন্যে আরাধ্যারও। ক্যাপশনে বলি অভিনেত্রী একটি সাদা রঙের লাভ ইমোজি দিয়েছেন। তাছাড়া আর কিছু লেখেননি এই বলি ডিভা। এতেই খুশি ভক্তমন্ডলী। ছবিটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। যেখানে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

বহু অনুরাগী ইতিমধ্যে বহু মন্তব্যও করেছেন। আসল কথা আবার তাদের একসঙ্গে ছবিতে দেখা গেলো। অনেক ভক্ত তাঁদের অভিনন্দন জানিয়েছেন। আবার অনেক ভক্তকে লিখতে দেখা গেছে, আপনার পরিবারের হাসি যেন একই রকম ভাবে সারাজীবন অটুট থাকে। অপর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আপনাদের ওপর যেন কারোর নজর না পড়ে। আবার একজনের মতে, ফাইনালি আপনাদের সব ঠিক হয়ে গেছে। এটা খুব ভালো, পরিবারের থেকে আগে কিছু হয় না। একজন অনুরাগী লিখেছেন, দেখে খুব ভালো লাগছে যে আপনারা সুখী আছেন। বহুদিন পর আপনাদের একফ্রেমে দেখে বেশ ভালো লাগছে।

You might also like!