Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Sai Pallavi and Junaid Khan:এই দক্ষিণি নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন আমির খানের ছেলে

Sai Pallavi and Junaid Khan
Sai Pallavi and Junaid Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছর ছয়েক আগে যখন তাঁর মঞ্চনাটকে অভিষেক হয়, তখনই হিন্দি সিনেমায় অভিনয়ের কথা জোরেশোরে শোনা গিয়েছিল। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, বাবা আমির খানের মতোই খুঁতখুঁতে তাঁর ছেলে জুনায়েদ খান; পুরোপুরি প্রস্তুত না হয়ে সিনেমায় পা রাখবেন না। অবশেষে তাঁর সেই প্রস্তুতি সম্ভবত শেষ হয়েছে। হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে আমির-পুত্রের। 

কিছুদিন আগেই জানা গেছে, যশ রাজ ফিল্মস প্রযোজিত সিনেমা ‘মহারাজ’-এ দেখা যাবে জুনায়েদকে। এই সিনেমা মুক্তির আগেই এল দ্বিতীয় সিনেমার খবর। নতুন এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে সময়ের জনপ্রিয় এক দক্ষিণি নায়িকাকেও।

এই দক্ষিণি নায়িকা আর কেউ নন, সাই পল্লবী। এটাও জানা গেছে, সিনেমাটির প্রেক্ষাপট জাপান। সিনেমাটি নিয়ে একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, জুনায়েদ এখন তাঁর প্রথম সিনেমা নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত। 

প্রেমের গল্পটিতে তাঁকে সাই পল্লবীর সঙ্গে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন সুনীল পান্ডে। এটির শুটিং হবে জাপানের সাপ্পোরো শহরে।এর আগে এই শহরে কোনো হিন্দি সিনেমার শুটিং হয়নি। এটা ছবিতে ভিন্নমাত্রা যোগ করবে।

কিছুদিন আগেই জাপান থেকে মুম্বাই বিমানবন্দরে ফিরে আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দী হন জুনায়েদ। সিনেমা নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি। ২০১৭ সালের আগস্ট মাসে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন জুনায়েদ।

You might also like!