Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Nirmala Sitharaman:মঙ্গলবার একদিনের সফরে জয়পুরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

জয়পুর : নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে আজ মঙ্গলবার একদিনের সফরে জয়পুরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আজ দিল্লি থেকে রওনা হয়ে ১১.৫৫ নাগাদ জয়পুর বিমানবন্দরে পৌঁছোবেন। সেখানে বিজেপির আধিকারিকরা তাঁকে স্বাগত জানাবেন। এরপরে তিনি ১৬ সিভিল লাইনে বিজেপির মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে ভাষণ দেবেন দুপুর ১টা নাগাদ।

কার্যক্রম অনুসারে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জয়পুরের কিষাণপোল বিধানসভা প্রার্থী চন্দ্রমোহন বাটওয়ারার সমর্থনে খান্ডেলওয়াল গার্লস স্কুল সংসার চাঁদ রোডে ভাষণ দেবেন। এছাড়াও তিনি আদর্শ নগর বিধানসভা প্রার্থী রবির সমর্থনে ইউনিয়ারা হোটেল নারায়ণ সিং সার্কেলের ময়দানে কর্মী সম্মেলনে ভাষণ দেবেন। বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় জয়পুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

You might also like!