Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

Narendra Modi: সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত ছিলেন এস এম কৃষ্ণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Narendra Modi & S. M. Krishna
Narendra Modi & S. M. Krishna

 

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স-এ শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "এস এম কৃষ্ণ একজন অসাধারণ নেতা ছিলেন, সর্বস্তরের মানুষের কাছে তিনি প্রশংসিত ছিলেন। তিনি সর্বদা অন্যদের জীবন উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের জন্য, বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়নে মনোযোগ দেওয়ার জন্য তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এস এম কৃষ্ণ জি একজন চিন্তাবিদও ছিলেন।"

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এস এম কৃষ্ণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ১৯৯৯ সালের ১১ অক্টোবর থেকে ২০০৪ সালের ২০ মে পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এস এম কৃষ্ণ। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদের পর, তিনি মহারাষ্ট্রের রাজ্যপালও হয়েছিলেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এস এম কৃষ্ণ।

You might also like!