
নয়াদিল্লি, ২০ নভেম্বর : আসন্ন দিল্লির পৌর কর্পোরেশন নির্বাচনের আগে রবিবার শহরে ১৪টি রোড শোতে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। কেন্দ্রীয় মন্ত্রী এবং দল শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও রোড শোতে অংশ নেবেন তাদের মধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, অসমের হিমন্তবিশ্ব শর্মা, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি থাকবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।
দিল্লির পৌর কর্পোরেশন নির্বাচনে ২৫০টি ওয়ার্ডের জন্য ভোট ৪ ডিসেম্বর এবং ভোট গণনা ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে৷ আজ "সুপার সানডে" হিসাবে অভিহিত করে দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক কুলজিত সিং চাহাল বলেন, নড্ডা এখানে সঙ্গম বিহারে প্রচার করবেন। রাজনাথ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, হরদীপ সিং পুরি, জিতেন্দ্র সিং এবং মীনাক্ষী লেখি সহ কেন্দ্রীয় মন্ত্রীরাও বিভিন্ন এলাকায় রোড শোতে যোগ দেবেন।
দিল্লির সাংসদ হর্ষ বর্ধন, মনোজ তিওয়ারি, রমেশ বিধুরি, প্রবেশ ভার্মা, গৌতম গম্ভীর এবং হংসরাজ হংসও রোড শোতে যোগ দেবেন বলে তিনি জানিয়েছেন।
