Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Uttar Pradesh: ড্রোন ও ক্যামেরায় চলছে নজরদারি, বাহরাইচে তবুও অধরা মানুষখেকো দুই নেকড়ে

Bahraich (Symbolic Picture)
Bahraich (Symbolic Picture)

 

বাহরাইচ, ৯ সেপ্টেম্বর:  মানুষখেকো দুই নেকড়েকে কিছুতেই ধরতে পারছে না উত্তর প্রদেশের বন দফতর। দুই নেকড়ের আতঙ্কে রীতিমতো ঘুম উড়েছে উত্তর প্রদেশের বাহরাইচের বাসিন্দাদের। চারটে নেকড়ে ধরা পড়লেও এখনও দু’টি ঘুরে বেড়াচ্ছে। ড্রোন ও ক্যামেরায় নজরদারি, টোপ সাজিয়েও বাগে আনা যায়নি। সেই দু'টি মানুষখেকো নেকড়েকে ধরতে হন্যে হয়ে খুঁজছে বন দফতর।

সোমবার সকালেও বন দফতরের পক্ষ থেকে ওই দু'টি নেকড়েকে ধরতে অভিযান চালানো হয়েছে।বন দফতর জানিয়েছে, "আমরা নেকড়েদের সন্ধান করছি। অনুসন্ধান অভিযানে ড্রোনও ব্যবহার করা হচ্ছে। নেকড়েদের গতিবিধির ওপর নজর রাখতে সিকান্দারপুর গ্রামের কাছে জঙ্গলে স্ন‍্যাপ ক্যামেরা বসানো হয়েছে।" মূলত ৬টি নেকড়েই প্রথম থেকে মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। তাদের মধ্যে চারটি ধরা পড়েছে। বাকি দু’টি এখনও অধরা।


You might also like!