Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 year ago

Devastating fire at Teok of Jorhat: বিহুর উচ্ছ্বলতার মধ্যে টিয়কে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Fire In Assam (Symbolic picture)
Fire In Assam (Symbolic picture)

 

যোরহাট (অসম), ১৩ জানুয়ারি : ভোগালি বিহুর উচ্ছ্বলতার মধ্যে টিয়কে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুই পরিবারের বসতঘর।জানা গেছে, রবিবার রাতে যোরহাট জেলার অন্তর্গত টিয়কের ভগামুখ চিন্তামণিগড়ের রৌমইরা গ্রামের জনৈক তিলক বরার ধানের গোলায় আগুনের সূত্রপাত হয়। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা তিলক বরার বসতঘরে ছড়িয়ে পড়ে। তিলক বরার ঘর থেকে আগুন গ্রাস করে কমলা বরার ঘরে। দাউ দাউ করে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে দুই পরিবারের বসতঘরে।ইত্যবসরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিয়ক এবং আমগুড়ি থেকে দুটি ইঞ্জিন নিয়ে অগ্নিনিৰ্বাপক বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিলক ও কমলা বরার বসতঘর সহ ধানের গোলা পুড়ে ছাই হয়ে গেছে।এই অগ্নিকাণ্ডে প্ৰায় পাঁচ লক্ষাধিক টাকার ধান এবং বিভিন্ন সম্পত্তি ভস্মীভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিক আগুনের সূত্ৰপাত সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।


You might also like!