Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Benefits of Cardamom: ঘুমোনোর আগে ছোট এলাচ মুখে রাখুন, ওষুধ ছাড়াই, সুস্থ থাকুন

cardamom (Symbolic picture)
cardamom (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গৃহস্থের ঘরে রান্নাঘরে মশলার উপাদানের মধ্যে ছোট এলাচ বেশ গুরুত্বপূর্ণ। এটি রান্নার স্বাদেও অতুলনীয় আবার মানব স্বাস্থ্যের জন্যও এটি কার্যকরী। এলাচে পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান ভরপুর পাওয়া যায়। 

 সবুজ ছোট এলাচ শরীর ফুলে যাওয়া, গ্যাস এবং পেটের সমস্যা, ঘুম না হওয়া, ওজন কমানো-সহ নানা ধরনের রোগে ব্যবহৃত হয়। এর ব্যবহারে ঔষধি গুণও পাওয়া যায়। এলাচের বীজ, তেল ও নির্যাসও বেশ উপকারী। তবে কীভাবে এটি খাবেন, জেনে নিন -

* প্রতিদিন রাতে যদি ঘুমনোর আগে আপনার মুখে এলাচ রাখেন তবে এটি ফুলে যাওয়া, গ্যাস এবং পেটের সমস্যার মতো সমস্যাগুলি দূর করতে সহায়তা করতে পারে। রাতে যদি এটি মুখে নিয়ে ঘুমলে এর রস ধীরে ধীরে আপনার পেটে প্রবেশ করে। যা অনেক স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করবে।

*  বর্তমানে মানুষের ঘুমের সমস্যা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে। ঘুমতে না পারলে রাতে ঘুমনোর আগে দু'টি সবুজ এলাচ খান। এতে ভাল ঘুম হবে। খেতে হলে সবুজ এলাচ খেতে হবে এবং ঘুমনোর আগে খেতে হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…