Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Life Style News

1 hour ago

Brain-Boosting Tricks for kids: মনোযোগ কমছে সন্তানের? ব্রেন পাওয়ার বাড়াতে ৫ মিনিটের এই সাধারণ ট্রিকসগুলো ম্যাজিকের মতো কাজ করবে

Brain-Boosting Tricks for kids
Brain-Boosting Tricks for kids

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক, সব বাবা-মাই তা চান। তাই শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তার মগজাস্ত্রেও শান দেওয়াও প্রয়োজন রয়েছে। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ হয়। এই বয়স থেকেই তাই সুষম ডায়েটের দিকে যেমন নজর দিতে হবে, তেমনই শরীরচর্চায় আগ্রহ বৃদ্ধি করতে হবে খুদের।

দ্ধিমত্তার গোড়ায় শান দিতে শিশুকে রপ্ত করাতে পারেন কয়েক ধরনের ব্যায়াম। তর মধ্যে ছোটাছুটি, দৌড়নো, সাঁতার, কয়েক রকম স্ট্রেচিং যেমন আছে, তেমনই আছে নানা ধরনের যোগব্যায়াম। রাতারাতি স্মৃতি বাড়ানোর পন্থা বাতলে দেওয়া কোনও ভাবেই সম্ভব নয়। তবে নিয়মিত কিছু ব্যায়াম করলে সন্তানের স্মৃতিশক্তি যেমন বাড়বে, তেমনই বুদ্ধির বিকাশ হবে খুব দ্রুত।

কোন কোন ব্যায়াম শিখিয়ে দেবেন শিশুকে?

পেলভিক টিল্ট: 

প্রথমে চিত হয়ে শুতে হবে। এ বার কোমর মাটিতে রেখে এক এক করে দুই পা মাটি থেকে তুলে কোমরের সঙ্গে সমকোণে রেখে থাকতে হবে দশ সেকেন্ড। হাত থাকবে দেহের দুই পাশে। এ বার ডান পা নামিয়ে দেহের সঙ্গে সমান্তরালে রাখতে হবে পাঁচ সেকেন্ড। ডান পা তুলে বিপরীত পায়েও একই পদ্ধতি অবলম্বন করতে হবে।

ট্রি পোজ়: 

ছোটদের জন্য খুবই সহজ একটি ব্যায়াম। সোজা হয়ে দাড়িয়ে নিজের দু’টি হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনতে হবে। তার পর শরীরের ভারসাম্য বজায় রেখে নিজের ডান পায়ের হাঁটু ভাঁজ করে পায়ের পাতাটি বাঁ পায়ের ঊরুর উপর আনতে হবে। ধীরে ধীরে মেরুদণ্ড সোজা রেখে নিজের হাত নমস্কারের ভঙ্গিতে রেখেই মাথায় উপরে তুলতে হবে এবং ওই ভঙ্গিমায় ৩০ সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। শরীরের ভারসাম্য বজায় রাখা, হরমোনের ওঠাপড়া নিয়ন্ত্রণ করার পাশাপাশি মনঃসংযোগ ও একাগ্রতাও বাড়াবে এই ব্যায়াম।

বালাসন: 

স্মৃতিশক্তি বৃদ্ধি করতে শিশুরা এই যোগাসনটি করতে পারে। এটি করতে প্রথমে হাঁটু মুড়ে গোড়ালির উপর বসতে হবে। শরীরটা এমন ভাবে বেঁকাতে হবে যাতে বুক যেন উরুতে ঠেকে। মাথা থাকবে মেঝেতে। হাতদুটো সামনের দিকে মেলে দিতে হবে।

সর্বাঙ্গাসন: 

এই আসনটি করতে প্রথমে চিত হয়ে শুতে হবে। পা দু’টি জোড়া করে উপরে তুলতে হবে। এ বার দু’হাতের তালু দিয়ে পিঠ এমন ভাবে ঠেলে তুলতে হবে, যেন ঘাড় থেকে পা পর্যন্ত এক সরলরেখায় থাকে। থুতনি বুকের সঙ্গে লেগে থাকবে। দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে। স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এক দিনে শরীরের ভারসাম্য আসবে না। নিয়মিত অভ্যাসে ধীরে ধীরে রপ্ত হবে এই ব্যায়াম।

You might also like!