Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

West Bengal

1 month ago

Weather forercast of Bengal: শীতের আমেজ গ্রাম বাংলায়, তবে এখনই পারদ-পতনের সম্ভাবনা নেই

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ৬ নভেম্বর : গ্রাম বাংলায় ভোরের দিকে ভালোই অনুভূত হচ্ছে শীত, কোথাও কোথাও আবার কুয়াশার দেখাও মিলছে। তবে, এখনই খুব বেশি পারদ-পতনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পারদের খুব উল্লেখযোগ্য উত্থান-পতন ঘটছে না।

উত্তরে রয়েছে শীতের পরশ। চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে নামতে পারে। উত্তরের সমতল বা তরাই ডুয়ার্স এলাকাতেও মনোরম শুষ্ক আবহাওয়া এবং রাতে-ভোরে হালকা হিমের পরশ। দক্ষিণবঙ্গে এমনকি উপকূলের জেলাতেও আর উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই এই সপ্তাহে। তবে, উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শুক্রবার খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

You might also like!