Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

West Bengal

4 years ago

Sukanta Majumdar on Abhishek Banerjee : এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চ থেকে অভিষেককে এক হাত নিলেন সুকান্ত মজুমদার

Abhishek was taken by Sukant Majumder
Abhishek was taken by Sukant Majumder

 

কলকাতা, ৩১ জুলাই  : রবিবার গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে হাজির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের ধর্না মঞ্চ থেকে তাদের পাশে থাকার বার্তা দিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঞ্জয় গান্ধী বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।

এদিন, এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগের আশ্বাস নিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সঞ্জয় গান্ধীর সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে চাকরিপ্রার্থীদের নিয়োগে অভিষেকের অধিকার নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দলরত অনশন মঞ্চে হাজির হয়ে তাদের পাশে থাকার বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি। সেখানে তিনি অভিষেককে সঞ্জয় গান্ধীর সঙ্গে তুলনা করে বলেন, ‘ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখেছিলাম সঞ্জয় গান্ধীকে সুপার পিএম বলা হত। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সুপার সিএম নাকি পশ্চিমবঙ্গে নতুন সঞ্জয় গান্ধী তৈরি হচ্ছে।’ উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে চাকরির আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘মুখ্যমন্ত্রী এর আগেও চাকরির আশ্বাস দিয়েছিলেন। এবার আশ্বাসে আর চিরে ভিজবে না। কাজ করে দেখাতে হবে। তাছাড়া অভিষেকের চাকরি দেওয়ার কোনও অধিকার নেই। তিনি সরকারের কেউ নন।’

তাঁর আরও কটাক্ষ, ‘এক চোরকে সরিয়ে আর চোর মাথা চাড়া দিয়ে উঠছে। এটাই তৃণমূল।’ উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এ প্রসঙ্গে সুকান্ত বলেন, পার্থ চ্যাটার্জির উচিত ষড়যন্ত্রকারীর নাম প্রকাশ করে দেওয়া। এদিকে, আগামীকাল থেকে বিজেপি রানী রাসমণি রোডে বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে ধরনা আন্দোলন চালাবে বলে দলের রাজ্য সভাপতি জানিয়েছেন।

You might also like!