Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

9 months ago

Salman Khan: বলিউডের ভাইজান সলমন খানের অকপট স্বীকারোক্তি,‘আমি অভিনয় ঠিকমতো পারি না’—স্তম্ভিত অনুরাগীমহল

Salman Khan
Salman Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের ভাইজান সলমন খান বহু বছর ধরে একের পর এক হিট ছবিতে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। বড়পর্দা হোক বা ছোটপর্দা, সর্বত্রই তার দাপট অপরিসীম। তবে সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি এক অকপট সাক্ষাৎকারে স্বীকার করেছেন, “অভিনয় ঠিকমতো আমি পারি না।” এই মন্তব্যে রীতিমতো স্তম্ভিত হয়েছেন তাঁর অনুরাগীরা। 

এদিনের এই চলচ্চিত্র উৎসবে সলমন নিজেকে যেন উপহাসের সুরে বলেন, “পর্দায় দর্শক আমাকে কাঁদতে দেখলেই হাসেন।”এমনকী তিনি এও বলেন যে, “আমি কখনও অভিনয় করার চেষ্টাই করিনি। স্বতঃস্ফূর্তভাবে যেটা ভেতর থেকে আসে সেটাই ফুটিয়ে তুলি।” সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারেও সলমন এই বিষয়টি তুলে ধরেছিলেন। বলেছিলেন, “আমার মনে হয় না আমি দারুন একজন অভিনেতা। আপনি আমাকে অনেক কিছুই করতে দেখবেন কিন্তু অভিনয় আমার দ্বারা হয় না একেবারেই। যা অনুভব করি সেটাই ক্যামেরার সামনে তুলে ধরি। ব্যস, এটুকুই। আমি স্রোতে গা ভাসিয়ে যেতেই পছন্দ করি। আপনি তা কখনও আমাকে অভিনয় করতে দেখবেন না।”

সাক্ষাৎকার মঞ্চের ওপারে থাকা দর্শকের উদ্দেশ্যে নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভাইজান প্রশ্ন ছুড়ে বলেন, “কী? তাই তো?” তাঁর প্রশ্নের উত্তরে দর্শকরা সমস্বরে জবাব দেন, “না, একদম না। আপনার অভিনয় সবসময় ভালো লাগে।” সলমন এর পরিপ্রেক্ষিতে বলেন, “আমার অভিনয় না পারার বিষয়টি আরও প্রকট হয় যখন আমি পর্দায় কোনও দৃশ্যে কাঁদার চেষ্টা করি। আমি ঠিকমতো কাঁদতে পারি না। আর আমাকে কাঁদতে দেখলেই দর্শকের আরও বেশি হাসেন।” 



You might also like!