Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Tripura

1 year ago

Chittaranjan Debvarma : শহীদ সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে গেলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা

Chittaranjan Debvarma.
Chittaranjan Debvarma.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ভারত মাতাকে রক্ষা করার জন্য সীমান্তবর্তী এলাকায় রাত দিন ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জওয়ানরা। দেশ রক্ষার্থে শত্রুদের হাতে জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করেন না জওয়ানেরা। আর এই চিন্তা ভাবনায় ২০১৬ সালে আজকের দিনে জম্বু-কাশ্মীর সীমান্তে উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা।  রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে যান শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য।

খোয়াই জেলার রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের পদ্মবিল ব্লকের অধীন ডাইরিং পাড়াতে বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়ি। আজ থেকে আট বছর পূর্বে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মা। জম্বু কাশ্মীরে দেশ রক্ষার্থে আজকের দিনে উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা। বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শহীদান দিবসে তাঁর বাড়িতে গিয়ে সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি এবং পরিবারের সুখ দুঃখ নিয়ে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিগত সরকার ওই পরিবারটির জন্য কোন কিছুই করেনি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বীর শহীদের পরিবারের জন্য সরকারিভাবে সাহায্য করা হচ্ছে। আগামী দিন সরকার বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের জন্য কাজ করে যাবে। ২০১৬ সালে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সেই সময় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছিলেন এবং পরিবারের জন্য সরকারিভাবে যা যা করনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ঐদিন বলেছিলেন। কিন্তু বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় ওই পরিবারটি সরকারিভাবে তেমন কোন সহযোগিতা পায়নি। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের জন্য সহযোগিতা করে যাচ্ছে। এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে শহীদ চিত্ররঞ্জন দেববর্মার নামে করা হোক রাস্তাটি। যাতে শহীদ চিত্তরঞ্জন দেববর্মাকে স্মরণীয় করে রাখা যায়।

You might also like!