Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Tripura

1 year ago

Minister Tinku: ত্রিপুরায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে ৫৪টি প্রকল্প চালু রয়েছে : মন্ত্রী টিংকু

Minister Tinku
Minister Tinku

 

তেলিয়ামুড়া (ত্রিপুরা) : ত্রিপুরায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে বর্তমানে ৫৪টি প্রকল্প চালু রয়েছে।  খোয়াই জেলার তেলিয়ামুড়া সিডিপিও অফিসের নবনির্মিত ভবনের প্রথম তলের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় একথা বলেন।

মন্ত্রী টিংকু রায় আরও বলেন, শিশু, কিশোর, মহিলা ও প্রবীণ সহ সকল অংশের মানুষের কল্যাণে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।রাজ্যের গ্রামীণ এলাকার মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য স্বসহায়ক দলগুলির মধ্যে গত পাঁচ বছরে প্রায় ১৬০০ কোটি টাকা ঋণ ও রিভলভিং ফান্ড দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ।

You might also like!