Sikkim Tourism: সিকিম ভ্রমণে বাড়তি খরচ! নতুন বছর থেকেই পর্যটকদের জন্য চালু হচ্ছে নয়া নিয়ম

Sikkim notifies new permit rules
Sikkim notifies new permit rules

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সিকিমে বেড়াতে যাওয়ার খরচ এবার আরও বাড়তে চলেছে। রাজ্যের একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে নতুন করে ফি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাংটক ও পকিয়ং ফরেস্ট ডিভিশনের আওতাধীন নাথু লা, ছাঙ্গু হ্রদ, বাবা মন্দির, জুলুক এবং লিংতাম ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে। শুধু তাই নয়, উত্তর সিকিমের মঙ্গন ডিভিশনের অন্তর্গত সঙ্কলন-টুং ও ফেদাং চেকপোস্ট পেরিয়ে বিস্তীর্ণ এলাকায় প্রবেশের ক্ষেত্রেও দিতে হবে নির্দিষ্ট ফি। ইংরেজি নতুন বছরের শুরু থেকেই পর্যটকবাহী যানবাহনের জন্য এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। ফলে আগামী দিনে সিকিম ভ্রমণের পরিকল্পনা করলে বাজেটে বাড়তি খরচের হিসাবও রাখতে হবে পর্যটকদের। 

তিন মাইল, লিংতাম, ডগর গেট, টুং সঙ্কলন ও ফেদাং চেকপোস্ট দিয়ে নির্ধারিত পারমিট ও ফি দিয়ে প্রবেশ করতে হবে সবাইকে। গ্রাম পঞ্চায়েত অথবা অন্য কোনও সংস্থা আলাদাভাবে প্রবেশমূল্য আদায় করতে পারবে না। গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং এলাকা ভেদে প্রবেশমূল্য ভিন্ন হবে। পাঁচ আসনের গাড়ির গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনে প্রবেশ মূল্য দেড় হাজার টাকা এবং মঙ্গন ডিভিশনে ১ হাজার ২০০ টাকা। ছয় থেকে দশ আসনের গাড়ির গ্যাংটক ও পাকিয়ংয়ে প্রবেশমূল্য আড়াই হাজার টাকা এবং মঙ্গনে দেড় হাজার টাকা। এগারো থেকে পনেরো আসনের গাড়ির গ্যাংটক ও পাকিয়ংয়ে প্রবেশমূল্য ৪ হাজার ৫০০ টাকা। এবং পর্যটকদের নাথু লা, ছাঙ্গু হ্রদ, বাবা মন্দির, জুলুক এবং লিংতাম এলাকায় পা রাখতে গেলেই এবার বাড়তি কড়ি গুনতে হবে পর্যটকদের।

মঙ্গনে আড়াই হাজার টাকা। ষোলো থেকে কুড়ি আসনের বাসের গ্যাংটক ও পাকিয়ংয়ে প্রবেশ মূল্য ৬ হাজার ৫০০ টাকা এবং মঙ্গনে ৩ হাজার ৫০০ টাকা। বাইকের প্রবেশমূল্য ৭৫০ টাকা এবং সহযাত্রীর জন্য অতিরিক্ত ৩৫০ টাকা। তবে স্থানীয় বাসিন্দাদের কোনও প্রবেশমূল্য দিতে হবে না। কর্তব্যরত সরকারি কর্মী, সেনাবাহিনীর সদস্য এবং তাঁদের অতিথিদের ক্ষেত্রেও ছাড় থাকছে। সাধারণ ও অনুমোদিত সরকারি গেস্ট হাউস এবং সরকারি সফরের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ফি মকুব থাকবে। উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সঙ্কলন ও ফেদাং রুট দিয়ে হোমস্টেতে থাকা পর্যটকদের অনলাইন পারমিট নিতে হলেও পারমিট ফি দিতে হবে না।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…