Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

Life Style News

2 years ago

Remove Stains from Clothes: পোশাক থেকে চা-কফি, তেলমশলা কিংবা সব্জির কালচে কষ তোলা সহজ হবে ৫ টোটকায়

Remove Stains from Clothes (File Picture)
Remove Stains from Clothes (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চা, কফি খেতে গিয়ে অসাবধানে পোশাকে তার লেগে যেতেই পারে। সাদা বা হালকা রঙের পোশাক হলে সেই দাগ তোলা আরও বেশি কষ্টকর হয়ে ওঠে। এমনকি হেঁশেলে রান্না করার সময়ে হলুদের দাগ কিংবা এঁচোড়, মোচা কিংবা ফল কাটতে গিয়েও তার কষ পোশাকে লেগে যেতে পারে। জামাকাপড় থেকে সেই দাগ তোলার জন্য শুধুমাত্র সাবান কিংবা ডিটারজেন্টের উপর ভরসা করা যায় না। বরং ঘরোয়া কিছু টোটকা জানা থাকলে এই ধরনের দাগ তোলা সহজ হয়।

১) বেকিং সোডা

তিন টেবিল চামচ বেকিং সোডা জলের সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন দাগ লাগা অঞ্চলে। ঘণ্টাখানেক রাখার পর সেই পোশাক ভাল করে কেচে নিন।

২) ভিনিগার

আধ কাপ জলে কিছুটা ভিনিগার যোগ করুন। এ বার সেই মিশ্রণ দাগের জায়গায় লাগিয়ে রাখুন। ভিনিগারের অ্যাসিডের দাগ শোষণ করার ক্ষমতা প্রবল। এর পর সাধারণ ডিটারজেন্টে ধুয়ে নিন পোশাক।

৩) নুন

এক কাপ জলের মধ্যে ২ চা চামচ নুন এবং লেবুর রস মিশিয়ে নিন। চা-কফির দাগ লাগা অংশটি এই দ্রবণের মধ্যে ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। মিনিট দশেক পর সাধারণ ভাবে কেচে ফেলুন। সহজেই দাগ উঠে যাবে।

৪) মাজন

পোশাকের দাগ লাগা অংশে বেশ খানিকটা মাজন মাখিয়ে রাখুন। মিনিট পাঁচেক পর পরিষ্কার ব্রাশ দিয়ে ওই অংশটি ঘষে নিন। মিনিট পাঁচেক রেখে তার পর সাবান জলে পোশাকটি কেচে ফেলুন। যে কোনও দাগ সহজেই উঠে যাবে। এ ক্ষেত্রে সাদা বা হালকা রঙের মাজন ব্যবহার করাই ভাল।

৫) লেবুর রস

আনাজ বা ফল কাটতে গিয়ে যদি পোশাকে তার কষ লেগে গিয়ে থাকে, তা তোলার একমাত্র উপায় হল লেবুর রস। দাগ লাগা জায়গায় লেবুর রস মাখিয়ে তার পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

You might also like!