Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

3 months ago

R N Ravi: নারী নির্যাতনের ঘটনায় শূন্য সহনশীলতা নীতি মেনে চলা হবে, রাজ্যপাল

R N Ravi
R N Ravi

 

কলকাতা, ১৮ জুন : রাজ্যপাল আর এন রবির ভাষণ দিয়ে শুরু হলো পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। তিনি বলেন, ‘এ বছর বাজেট অধিবেশন সরাসরি সম্প্রচারিত হবে। নতুন রাজ্য সরকার নিরাপত্তা নিশ্চিত করবে। তোলাবাজি, দুর্নীতি বন্ধ হবে। নারী নির্যাতনের ঘটনায় শূন্য সহনশীলতা নীতি মেনে চলা হবে।’

রাজ্যে পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় রাজ্যপাল আর এন রবির বক্তৃতা দিয়ে শুরু হয় অধিবেশন। এই উপলক্ষে বিধানসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। আগামী ২২ জুন বাজেট পেশ হবে। অধিবেশন চলবে ২৫ জুন পর্যন্ত। রাজ্যপাল এদিন বলেন, কোনও রকম থ্রেট কালচার বরদাস্ত করা হবে না।

এদিনের অধিবেশন সূচনা ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল আর এন রবি। জনবিন্যাস বদল, তোলাবাজি, অত্যাচার, নারী নির্যাতন থেকে শুরু করে বেআইনি উচ্ছেদ, সব ক্ষেত্রে রাজ্যের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন তিনি। রাজ্যপালের ভাষণেও সেই ‘ভয় আউট, ভরসা ইনে’র বার্তা।

You might also like!