Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Abhishek Banerjee: ‘সব ক্ষেত্রে রক্ষাকবচ কেন?’ অভিষেকের আবেদনে হাই কোর্টের কড়া পর্যবেক্ষণ

Calcutta High Court Rejects Abhishek Banerjee’s Plea
Calcutta High Court Rejects Abhishek Banerjee’s Plea

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হাই কোর্টে বড় স্বস্তি পেলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সার্বিক রক্ষাকবচের আবেদন মঞ্জুর করল না আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, অভিষেকের একটি মামলায় ইতিমধ্যেই রক্ষাকবচ রয়েছে, তাহলে ফের সব ক্ষেত্রে তা দেওয়ার প্রয়োজন কেন? অভিষেকের আইনজীবী কপিল সিব্বল জানান, একটি নির্দিষ্ট মামলায় রক্ষাকবচ রয়েছে, কিন্তু তাঁরা সমস্ত মামলার ক্ষেত্রে সুরক্ষা চাইছেন। এর পরেই বিচারপতি মন্তব্য করেন, সব মামলায় একই ধরনের রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়, এতে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। রাজ্যের আইনজীবী এসভি রাজু আদালতে জানান, বিষয়টি নিয়ে বক্তব্য জানাতে তাঁর আরও সময় প্রয়োজন। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। 

জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় ৮টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ডিজে মন্তব্য মামলায় রক্ষাকবচ রয়েছে। বাকি মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল আদালতে সব মামলার রক্ষাকবচের আবেদন করেন। বিচারপতি জানান, এক একটা অভিযোগ এক এক রকম। সবক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেয়া যায়? এতে তদন্তের ক্ষতি হতে পারে। শিলিগুড়ির অভিযোগ আলাদা, ভবানীপুরের অভিযোগ ভিন্ন। 

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার প্রসঙ্গ টেনে আনেন সিব্বল। আদালত জানান, মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলবেন না। তাঁর ক্ষেত্রে সার্বিক প্রোটেকশন ছিল না। কিছু মামলায় এককভাবে অন্তর্বর্তী রক্ষাকবচ অথবা আগাম জামিনে ছিলেন। যেহেতু আজ সব পক্ষের কথা শোনা সম্ভব হয়নি। মামলার পরবর্তী শুনানির তারিখ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ৩০ জুলাই। তবে এই কয়দিনের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলে, তিনি আদালতের দৃষ্টি আর্কষণ করতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি।

You might also like!