Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Agnimitra Paul: “কলম যখন সত্যের পক্ষে কথা বলে”, তসলিমাকে স্বাগত জানালেন অগ্নিমিত্রা

Agnimitra Paul
Agnimitra Paul

 

কলকাতা, ২ আগস্ট : “কলম যখন সত্যের পক্ষে কথা বলে, তখন তা কেবল সাহিত্য সৃষ্টি করে না—সমাজের বিবেককেও জাগিয়ে তোলে।” সামাজিক মাধ্যমে তসলিমাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা শনিবার রাতে লিখেছেন, “বাংলা ভাষার অন্যতম সাহসী লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে নারীর অধিকার, মর্যাদা, স্বাধীনতা এবং সমঅধিকারের প্রশ্নে নির্ভীকভাবে নিজের কলম চালিয়েছেন। অসংখ্য বাধা, বিতর্ক, নির্বাসন ও ব্যক্তিগত আঘাতের মধ্যেও তিনি কখনও অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠ স্তব্ধ হতে দেননি।

শ্রীমতী অগ্নিমিত্রা পাল গভীর শ্রদ্ধার সঙ্গে তসলিমা নাসরিনকে প্রণাম জানাচ্ছেন। তাঁর সাহস, সত্য বলার শক্তি এবং নারীসমাজের মর্যাদা প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আসুন, এমন এক সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী ভয় নয়, সম্মান নিয়ে বাঁচবে; নীরবতা নয়, নিজের কণ্ঠে নিজের কথা বলবে; বৈষম্য নয়, সমতা ও মানবিকতাই হবে আমাদের পরিচয়।

তসলিমা নাসরিনকে আন্তরিক শ্রদ্ধা। তাঁর সংগ্রাম আমাদের সকলের কাছে সাহস, মানবতা ও ন্যায়ের এক অমলিন আলোকবর্তিকা। দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার পর আবারও কলকাতার মাটিতে বাংলার বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন।” উল্লেখ্য, প্রায় ১৯ বছর বাদে বাদে কলকাতায় তসলিমার ফেরা-কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে এ কথা লেখেন অগ্নিমিত্রা।

You might also like!