Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Suvendu Adhikari On July 21: খুলছে ২১ জুলাইয়ের পুরনো ফাইল! বিধানসভায় কমিশনের নথি পেশ করবেন শুভেন্দু

Suvendu Adhikari On 21 July Shahid Diwas
Suvendu Adhikari On 21 July Shahid Diwas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একুশে জুলাইয়ের ঠিক আগেই প্রকাশ্যে আসতে চলেছে ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিকেলে বিধানসভায় বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন ওই কমিশনের রিপোর্ট তিনি প্রকাশ করবেন। সকালে বিধানসভায় এসে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে সময় চেয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘বিকেলে ১০ মিনিট সময় নেব, ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট পড়ে শোনাব। আগের সরকার কমিশন তৈরি করলেও তার রিপোর্ট কোনওদিন প্রকাশ করেননি। রিপোর্টে কী আছে, সেটা পড়ে শোনাব আজ।” 

১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে যুব কংগ্রেসের মহাকরণ অভিযান বঙ্গ রাজনীতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। তৎকালীন শাসক জ্যোতি বসুর স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তর নির্দেশে গুলি চলেছিল বিক্ষোভকারীদের লক্ষ্য করে। তাতে ১৩ জন যুব কংগ্রেস কর্মী নিহত হন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন তখনকার যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই বড়সড় আন্দোলন সংগঠিত করেছিলেন। পরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেন। ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। একুশে জুলাইয়ের সেই ঘটনার যথাযথ তদন্তের জন্য বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করেন। তিনি ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন সেই কমিশনের রিপোর্ট ফাইলবন্দি হয়েই ছিল। উলটে সেসময় গুলিচালনার নির্দেশ দেওয়া মণীশ গুপ্তকে বিধায়ক ও মন্ত্রী করেছিলেন মমতা। তা নিয়ে কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। 

আগামিকাল ৩৩ তম শহিদ দিবস। এবার শহরে তিনটি আলাদা রাজনৈতিক দলের তরফে আলাদাভাবে শহিদ তর্পণ হবে। তার ঠিক আগেরদিন বিকেলেই মমতার তৈরি করা তদন্ত কমিশনের ফাইল খুলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে বিধানসভায় এসে তিনি সেই ঘোষণা করেছেন। নিঃসন্দেহে আজকের দিনে তাঁর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাস্টিস চ্যাটার্জি কমিশনের রিপোর্ট ঠিক কী কী রয়েছে, তা জানতে আগ্রহী সকলে। 

You might also like!