Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

CM Suvendu Adhikari: ‘ফ্রি নয়, ভাড়া দেব’— মহিলা যাত্রীদের আবদারে সাড়া, বিকল্প ব্যবস্থার আশ্বাস শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হওয়ার পর থেকেই তা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক মহিলা যাত্রী বিনামূল্যে ভ্রমণের বদলে নিয়ম মেনে ভাড়া দিয়ে যাতায়াত করতে আগ্রহী। একইসঙ্গে বিষয়টি নিয়ে কিছু বাসকর্মীর মধ্যেও সংশয় ও আপত্তির কথাও সামনে এসেছে, যার ফলে বহু জায়গায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে ৫০টি নতুন সরকারি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, যেসব মহিলা যাত্রী স্বেচ্ছায় বাসভাড়া দিতে চান, তাঁদের জন্য উপযুক্ত বিকল্প ব্যবস্থা তৈরি করা হবে, যাতে কারও ইচ্ছার বিরুদ্ধে কোনও ব্যবস্থা চাপিয়ে দেওয়া না হয়। 

নতুন সরকারের আমলে পরিবহণ ক্ষেত্রে কার্যত একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ড চলছে। মেট্রো সম্প্রসারণ থেকে শুরু করে রাস্তায় পরিবেশবান্ধব যান নামানো, সব কিছুতেই উন্নয়নের ছোঁয়া। তবে সরকারি বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে সফরের সিদ্ধান্ত সবচেয়ে বড় নিঃসন্দেহে। তাঁদের জন্য পিংক স্মার্ট কার্ডও চালু হয়েছে। তা দেখালেই আর ভাড়া দিতে হবে না। এতে মহিলা যাত্রীদের বেশিরভাগই খুশি। কিন্তু স্বনির্ভর মহিলাদের বিশেষ আপত্তি রয়েছে। তাঁরা চান, নিজের উপার্জনের অর্থে সরকারি পরিষেবার জন্য যা ভাড়া বরাদ্দ, সেটা দিতে। আবার অনেক মহিলার অভিযোগ, বাসে তাঁদের টিকিট কাটা সরকার তুলে দিয়েছে বলে বাসগুলি নির্দিষ্ট স্টপেজে মহিলা যাত্রীদের দেখলে আর দাঁড়ায় না। ফলে পরিস্থিতি সহজ হওয়ার বদলে বিতর্কে পরিণত হয়েছে যে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা আদৌ কতটা কাজে লাগছে মহিলাদের। 


এনিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সরকারি বাসে আমাদের মা-বোনদের জন্য ফ্রি করে দিয়েছি। আর তাঁদের টিকিট কাটতে লাগে না। কিন্তু শুনছি, অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটেই যেতে। কেউ কেউ বলছেন, ৭০-৮০ হাজার টাকা রোজগার করেন, তাই ফ্রি-তে বাসে যেতে চান না। তাঁদের কথা ভাবতে হবে। একটা বিকল্প ব্যবস্থা করতে হবে।” সড়ক পরিবহণ মসৃণ করার পাশাপাশি পরিবেশও বজায় রাখতে সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার পরিবহণ দপ্তর থেকে আর ৫০টি পরিবেশবান্ধব বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ছিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ অনেক সরকারি আধিকারিকরা। এই পঞ্চাশটির মধ্যে ৪৩ টি সিএনজি চালিত, বাকি ৭টি ব্যাটারি চালিত। আরও বেশি এমন বাস রাস্তায় নামবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

You might also like!