Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

2 months ago

Weather forercast of Bengal: শীতের মধ্যেই দক্ষিণবঙ্গে পারদ চড়ার পূর্বাভাস, কুয়াশারও সম্ভাবনা

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ১৮ নভেম্বর : শীতের আমেজ রয়েছে, মঙ্গলবারও স্বাভাবিকের নীচেই থাকল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন ভোরে ভালোই ঠান্ডা অনুভূত হয়েছে, সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ। কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এমনই আবহাওয়া। মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। ফলে ঠান্ডাও কমবে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর ভারতের ঠান্ডা হাওয়ার প্রভাব কমেছে। কলকাতার বাতাসে ঢুকেছে জলীয় বাষ্প। ফলে বাড়তে পারে গরম, সে কারণে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য হলেও বাড়বে।

You might also like!