kolkata

2 hours ago

Abhishek Banerjee: ‘বিজেপি যেন মুখ থুবড়ে পড়ে’, গণনা এজেন্টদের বার্তা অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা : “গোটা দেশের সামনে এমন দৃষ্টান্ত তৈরি করুন যাতে বিজেপি মুখ থুবড়ে পড়ে”। শনিবার গণনা এজেন্টদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, বিজেপি সব ধরনের ক্ষমতা, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি ইত্যাদি ব্যবহার করে ভোটের ময়দানে নেমেছে। কিন্তু তা সত্ত্বেও তারা পরাজিত হবে। গণনার দিন সকাল থেকে কোমর বেঁধে কাজ করতে এজেন্টদের আহ্বান জানান অভিষেক।

এদিন বৈঠকে আরও জানানো হয়, আইডি কার্ডের জন্য কাউন্টিং এজেন্টদের তথ্য চেয়ে পাঠানো হচ্ছে। সেই তথ্য সঙ্গে সঙ্গে যেন দিয়ে দেওয়া না হয় সেই আর্জি জানিয়েছেন মমতা ও অভিষেক। বিজেপির হাতে সেই সব তথ্য চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক।

You might also like!