Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের

Shivraj Chouhan Meet Suvendu Adhikari
Shivraj Chouhan Meet Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অরণ্য সপ্তাহের সূচনাতেই নবান্নে হাজির হন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনা, ভিবি জি রাম জি প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে। এরপরই শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শিবরাজ সিং চৌহান। তিনি জানান, এল নিনোর মতো প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে প্রয়োজন হলে ১০০ দিনের কাজের পরিবর্তে অতিরিক্ত ৫০ দিন কাজের সুযোগ দেওয়া হতে পারে। পাশাপাশি নবান্ন থেকেই পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রের পক্ষ থেকে একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দ করা হলেও রাজ্যের তৎকালীন নেতৃত্বের দুর্নীতির কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন। 

তৃণমূল জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখছে। মঙ্গলবার  শিবরাজ সিং চৌহানের মুখে শোনা গেল সেই প্রসঙ্গ। পরিসংখ্যান তুলে ধরে তিনি বললেন, গত মার্চ পর্যন্ত হাইওয়ে, রেল, মেট্রো-সহ পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের তরফে বাংলায় ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ শুরু করা হয়েছিল। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছিল তৃণমূলের দুর্নীতি। এরপর প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিন কাজের আশ্বাস দেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া বিকশিত ভারত সম্ভব না।”  

এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবটাই ইতিবাচক। দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু হবে। ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ড দেওয়া হবে। অর্থাৎ ১২৫ দিনের কাজ পাবেন প্রায় আড়াই কোটি মানুষ।” এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবাস যোজনায় ১ লক্ষ বাড়ি তৈরির টাকা দিয়েছে কেন্দ্র। ভেরিফিকেশনের সময় বাড়িয়ে করা হয়েছে ১৫ আগষ্ট পর্যন্ত। এছাড়া গ্রাম সড়ক যোজনায় ১ হাজার কোটি দিয়েছে কেন্দ্র। 

You might also like!