
কলকাতা, ২৮ এপ্রিল :- ভোটের আবহে নামসংকীর্তন করতে করতেই ভোট দিতে গেলেন ইসকনের সন্ন্যাসীরা। বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ভোটকেন্দ্রে দেখা যায় ইসকন কলকাতা-এর একদল সন্ন্যাসী ও ভক্তকে। হাতে করতাল ও মৃদঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতেই তাঁরা ভোটকেন্দ্রে পৌঁছন। ভোট দেওয়ার আগে এবং পরে ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্রের জপে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সাধারণ ভোটারদের মধ্যেও এই দৃশ্য ঘিরে উৎসাহ দেখা যায়। ইসকনের সন্ন্যাসীরা জানান, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বার্তা দিতেই তাঁদের এই উদ্যোগ। কীর্তনের সুরে ভোটমুখর পরিবেশে এক অনন্য আবহ তৈরি হয় ভবানীপুরে।
