Breaking News
 
Egg attack on Sayan Banerjee: ‘কাল এ, বি, সি আক্রান্ত হবে’! সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই কোর্টে Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের

 

kolkata

3 months ago

Nayna Bandyopadhyay: ‘দিদি না থাকলে আমি অনাথ’—নয়নার মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক তরজা

Trinamool MLA Nayna Bandyopadhyay
Trinamool MLA Nayna Bandyopadhyay

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   তৃণমূলের ‘বিদ্রোহী’ ২০ জন সাংসদের এনসিপিআই দলে যুক্ত হওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে এই তালিকায় নাম উঠে এসেছে তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়-এরও। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁকে এবং তাঁর স্ত্রী, চৌরঙ্গী বিধানসভার তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায়কে একযোগে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই বিতর্কের আবহে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,“সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করছেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেজন্য আমাকে টেনে এভাবে কটূক্তি করা উচিত হয়নি।” পাশাপাশি নিজের অবস্থান পরিষ্কার করে নয়না বলেন, “আমি কোনওদিন দিদিকে ছাড়ব না। দিদি আমাকে ছাড়লে অনাথের মতো ঘুরে বেড়াব।”

দু’দিন আগেই বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা-ঘনিষ্ঠ বিদ্রোহী শিবিরে নাম লেখাতেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২০ জন। এরপরই সুদীপ ও তাঁর স্ত্রী নয়নাকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু ওরকম একজন পরচুল ওয়ালা লোক নয়, তার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উনি একাধিক বার দল পরিবর্তন করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, এই ধরনের জিনিসপত্রকে মাথায় তুলে রেখেছিলেন।” কুণালের এই মন্তব্যের নিন্দা করে নয়না জানান, এবিষয়ে তিনি দলকে জানাবেন। এতে তাঁর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

তৃণমূলে ভাঙনের মধ্যে তিনি যে দিদির সঙ্গেই রয়েছেন তা স্পষ্ট করে দেন নয়না। তিনি বলেন, “মমতা বন্দোপাধ্যায়কে ছেড়ে কোথাও যাব না। উনি তাড়িয়ে দিলে অনাথ হয়ে ঘুরব। কিন্তু ওনাকে আমি নিজে থেকে ছাড়ব না। সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করেছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।”

You might also like!