Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Kailash Vijayvargiya: “মেয়েদের ছোট পোশাক পছন্দ করি না”, বিজেপি মন্ত্রী কৈলাশের মন্তব্যে প্রতিক্রিয়া

Madhya Pradesh BJP leader Kailash Vijayvargiya
Madhya Pradesh BJP leader Kailash Vijayvargiya

 

কলকাতা, ৬ জুন : মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের মন্তব্য ঘিরে ফের বিতর্ক উঠেছে। মেয়েদের ছোট পোশাক পরা তিনি একেবারেই পছন্দ করেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে পশ্চিমী সংস্কৃতি এবং ভাবধারার সঙ্গে তিনি একমত নন। তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে আসার পর প্রতিক্রিয়া হয়েছে। সামসুজ্জোহা বিশ্বাস লিখেছেন, “এটাকে বিতর্কিত মন্তব্য বলা সমীচীন নয় । উনি উনার রুচি ও মানসিকতা অনুযায়ী কথা বলেছেন। উনার এই মানসিকতাকে আমি শ্রদ্ধা করি। স্বপন পাল লিখেছেন, “যে যার মানসিকতা নিয়ে চলুন, তাতে কারও আপত্তি করার কিছু নেই!” সাবির আলি শেখ লিখেছেন, “পোষাক মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিষ। পোষাক পরিধান করার পর ও উলঙ্গ হয়ে প্রকাশ্যে ঘুরছে অধিকাংশ নারী। এটা মায়ের সম্মান ও মর্যাদার পরিপন্থী।”

অন্যদিকে, অরিজিৎ বিশ্বাস লিখেছেন, “এর সাথে সেল্ফি তুলতে যায় যারা তাদের খুরে নমস্কার।” আহসান আলি লিখেছেন, “আমিও তাই বলতে যাচ্ছিলাম কার রুচি হবে ওর সঙ্গে সেলফি নিতে”। করুণ কুমার চক্রবর্তী লিখেছেন, “লোকটা মানে কৈলাস বিজয়বর্গীয় বাংলায় দলের ইনচার্জ থাকা কালীন ২১শে টিকিট বিলি করেছিল কামিনী কাঞ্চনের বিনিময়ে। এটা আমার কথা নয়। ওদের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেছেন বহুবার।” প্রসঙ্গত কৈলাশবাবু জানিয়েছেন, ছোট পোশাক পরে কোনও মেয়ে যদি তাঁর সঙ্গে নিজস্বী তুলতে আসেন, তিনি তাঁকে ফিরিয়ে দেন। ছবি তোলেন না। মেয়েদের ‘দেবী’ বলে মনে করেন, দাবি করেছেন কৈলাস।

You might also like!