Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

CM Suvendu Adhikari: কেমন কাজ করছে পুলিশ-দমকল? আকস্মিক অভিযানে নিজেই খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

CM Suvendu Adhikari visit Watgunge Police Station
CM Suvendu Adhikari visit Watgunge Police Station

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার সকালে আকস্মিক পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় গিয়ে পুলিশি কাজকর্ম এবং পরিকাঠামো পর্যালোচনা করেন। এরপর পৌঁছন রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজারে। সেখানে কলকাতার নগরপাল অজয় নন্দের সঙ্গে বৈঠক করে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে দমকলের সদর দপ্তরেও গিয়ে পরিষেবার প্রস্তুতি ও কর্মপদ্ধতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। একই সময়ে স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও আকস্মিক পরিদর্শনে কলকাতা মেডিক্যাল কলেজে যান। 

বুধবার সকালে পূর্ত দপ্তরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে বৈঠকের পর আচমকা থানাগুলি পরিদর্শনে বেরিয়ে পড়েন পুলিশমন্ত্রী। ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান তিনি। বন্দর এলাকার থানাগুলি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডিসি পোর্টও। রাজ্যের প্রতিটি থানায় মহিলাদের সাহায্যের জন্য হেল্পডেস্ক তৈরি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় সেই প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সেই বিষয়ে কথা বলেন। খতিয়ে দেখেন থানার খাতা। পরপর দু’টি থানা পরিদর্শনের পর তিনি যান রাজ্য পুলিশের সদর দপ্তর  লালবাজারে। কথা বলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের সঙ্গে। 

লালবাজার থেকে বেরিয়ে তিনি যান দমকলের সদর দপ্তরে। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কোনও দুর্ঘটনা ঘটলে কতটা তাড়াতাড়ি দমকল ‘রেসপন্স’ করতে পারবে। তা নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, পুরোটায় আচমকা। আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না। মুখ্যমন্ত্রীর পাশাপাশি হঠাৎ পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীও। তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছেন। সেখানে তৃণমূল আমলে হাসপাতালগুলিতে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।   

You might also like!