Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Migrant worker in Delhi case: ৬ পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে, পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ১১ জুলাই : বীরভূমের বাসিন্দা ৬ পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় পশ্চিমবঙ্গ এবং দিল্লি সরকারের মুখ্যসচিবকে একে অপরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-সহ সব পক্ষকে এই বিষয়ে খোঁজখবর করে আগামী বুধবার হলফনামা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ৷ শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, "'হেবিয়াস কর্পাস' মামলায় আদালত চাইলে কেন্দ্রীয় সরকারের থেকে রিপোর্ট তলব করে, তাদের বক্তব্য জানতে চাইতে পারে৷" উল্লেখ্য, দিল্লির রোহিণী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল বীরভূমের বাসিন্দা তথা বাংলার ছ’জন পরিযায়ী শ্রমিককে৷ এ দিন মামলাকারীদের পক্ষে আইনজীবী রঘুনাথ চক্রবর্তী আদালতে জানান, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের সম্পূর্ণ বেআইনিভাবে ধরে 'পুশব্যাক' করা হয়েছে ৷"

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ওড়িশায় আটক ও হেনস্তার শিকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্র৷ সেই ঘটনায় দুই ওড়িশা সরকারের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে, কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কোন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছিল তাঁদের? কোনও এফআইআর দায়ের হয়েছে কি ? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন? এই সমস্ত প্রশ্ন রাজ্যের মুখ্যসচিব মারফত ওড়িশা সরকারের কাছে জানতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷


You might also like!