Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাই কোর্টের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ১০ জুলাই : গত বিধানসভা ভোটের প্রচারে ‘ডিজে’ সংক্রান্ত মন্তব্য করায় মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল তারা। সেই মামলায় আগামী ১৫ জুলাই দুপুর ১২টার সময়ে নিম্ন আদালতে গিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর আরও নির্দেশ, ওই সময়ে যাতে ডিম ছোড়ার বা হেনস্থার কোনও ঘটনা না ঘটে, সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করতে হবে পুলিশকে।

এই মামলায় সাংসদকে তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ দেয় হাই কোর্ট। সেই মতো সিআইডি-র তলবেও সাড়া দেন অভিষেক। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে চাননি তিনি। আদালত দু’বার অভিষেককে হাজিরার নির্দেশ দিলেও, তা এড়িয়ে যান তিনি। এই বিষয়টি নিয়েই শুক্রবার অভিষেককে ভর্ৎসনা করেছেন বিচারপতি। জানিয়ে দিয়েছেন, কণ্ঠস্বরের নমুনা দিতে আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় নিম্ন আদালতে যেতে হবে অভিষেককে।

You might also like!