
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সকাল থেকেই সেন্ট টমাস স্কুল চত্বরে ছিল কড়া নিরাপত্তা। কিন্তু আচমকাই পরিস্থিতি বদলে যায়। তর্কাতর্কি থেকে শুরু হয়ে উত্তেজনা এমন জায়গায় পৌঁছয় যে গণনা শুরুর আগেই সবকিছু থমকে যায়। বাইরে অপেক্ষমাণ প্রার্থীদের প্রতিনিধিরা ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়ায়। এই অবস্থায় সবার নজর এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে—কবে শুরু হবে গণনা, আর কী সিদ্ধান্ত নেয় কমিশন, সেটাই এখন বড় প্রশ্ন।
রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮ টা থেকে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তৃণমূল এগিয়ে ৬৪টি আসনে, বিজেপি এগিয়ে ৭৬টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ২টি আসনে। গণনার শুরুতেই প্রথমে পোস্টাল ব্যালট খোলা হয়েছে। এরপর ইভিএম খোলার কথা রয়েছে। কিন্তু তার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্ট টমাসে।
জানা যাচ্ছে, গণনা শুরু হওয়ার আগেই রাকেশ সিংয়ের সঙ্গে বচসা শুরু হয় নির্দল প্রার্থীর। অনুগামীদের নিয়ে তিনি কাউন্টিংয়ে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। যা নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি কাউন্টিং পর্যবেক্ষককে জানান রাকেশ সিং। শেষ পাওয়া খবর অনুযায়ী, কমিশনের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন।
