Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Governor Bose's letter to Navanna:আইনশৃঙ্খলা নিয়ে ফের নবান্নে চিঠি রাজ্যপাল বোসের

Governor Bose's letter to Navanna
Governor Bose's letter to Navanna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুলল রাজভবন।  নবান্নের কাছে জবাব চেয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনা সামনে এসেছে৷ যেখানে মূল অভিযুক্ত চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের অনুগামী৷ তাঁকে গ্রেফতারও করা হয়েছে৷ সেই ঘটনায় এবার রাজ্য সরকারকে লেখা চিঠিতে রাজ্যপাল প্রশ্ন করেছেন, "কেন বারবার আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে ?"

উল্লেখ্য,  সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়৷ যেখানে দেখা যায়, যুবক-যুবতীকে ভিড় ঘিরে রেখেছে৷ আর এক ব্যক্তি তাঁদের লাঠির গোছ দিয়ে বেধড়ক মারছেন৷ পরবর্তী সময়ে পুলিশ সূত্রে জানা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সালিশি সভা ডেকে ওই যুগলকে মারধর করা হয়৷ বিশেষত, যুবতীকে রাস্তায় ফেলে অমানসিক অত্যাচার চলে৷এই ঘটনায় মূল অভিযুক্ত হলেন, 'জেসিবি' নামে পরিচিত এক ব্যক্তি৷ আর তিনি চোপড়া বিধানসভার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের ‘খাস লোক’ হিসেবে পরিচিত৷

You might also like!