Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Rahul wants discussion in Lok Sabha on NET issue:নিট ইস্যুতে লোকসভায় আলোচনা চাইলেন রাহুল, ১২টা পর্যন্ত মুলতুবি নিম্নকক্ষের অধিবেশন

Rahul wants discussion in Lok Sabha on NET issue
Rahul wants discussion in Lok Sabha on NET issue

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে লোকসভায় আলোচনা চাইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর রাহুল গান্ধী বলেন, "আমরা বিরোধী দল ও সরকারের পক্ষ থেকে ভারতের শিক্ষার্থীদের একটি যৌথ বার্তা দিতে চাই, যে আমরা এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। তাই, আমরা ভেবেছিলাম শিক্ষার্থীদের সম্মান করার জন্য আমরা আজ নিট নিয়ে আলোচনা করব, একটি উৎসর্গীকৃত আলোচনা।"

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন নিট নিয়ে আলোচনার দাবি জানান, একই দাবি জানান বিরোধী দলের সাংসদরাও। তখন স্পিকার ওম বিড়লা বলেন, রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন হবে আগে। বিরোধীরা নিজেদের দাবিতে অনড় থাকলে লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

রাজ্যসভাতেও নিট ইস্যুতে আলোচনার দাবি জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর রাজ্যসভার অধিবেশনও বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…