Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Kolkata Metro: কালীঘাট স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ, শনিবার সকালে ব্লু লাইনে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

Metro service disrupted on Saturday morning
Metro service disrupted on Saturday morning

 

কলকাতা, ২৭ জুন : শনিবার সাতসকালেই কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। আত্মহত্যার চেষ্টার জেরে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়, যার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। পরে অবশ্য মেট্রো রেল কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

মেট্রো সূত্রে জানা গেছে, শনিবার সকালের প্রথম মেট্রোটি যখন কালীঘাট স্টেশনে ঢুকছিল, ঠিক তখনই এক ব্যক্তি গার্ডরেলের ফাঁক গলে লাইনে ঝাঁপ দেন। সকালের দিকে স্টেশনে যাত্রী সংখ্যা কম থাকায় কেউ কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনাটি ঘটে যায়। দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই মেট্রো লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং শুরু হয় উদ্ধারকাজ।

লাইন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করার জন্য রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। তবে যাত্রীদের সুবিধার্থে বাকি রুটে ‘খণ্ড পরিষেবা’ বা ‘ভাঙা পথে’ মেট্রো চালু রাখে কর্তৃপক্ষ। সে সময়ে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) থেকে কবি সুভাষ (শহিদ ক্ষুদিরাম) পর্যন্ত ট্রেন চলাচল সচল ছিল। পিছনের রেকগুলিকে টালিগঞ্জ স্টেশনে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

মেট্রো ব্যাহত হওয়ার খবরটি স্টেশনগুলির মাইকিং এবং কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপের মাধ্যমে দ্রুত যাত্রীদের জানিয়ে দেওয়া হয়। শনিবার সকালে কর্মক্ষেত্রে যাওয়ার সময়ে কলকাতার এই ‘লাইফলাইন’ থমকে যাওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী। অনেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাস ও ক্যাব ধরে গন্তব্যে রওনা হন, আবার কেউ কেউ পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে থাকেন।

মেট্রো রেল কর্তৃপক্ষের দ্রুত তৎপরতায় লাইন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থার্ড লাইনে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ, অর্থাৎ আটটা বাজার আগেই পুরো রুটে মেট্রো চলাচল ফের স্বাভাবিক হয়। এরপরই স্বস্তির নিশ্বাস ফেলেন যাত্রীরা।

You might also like!