kolkata

1 hour ago

Alapan Bandyopadhyay and Harikrishna Dwivedi : রাজ্যে ক্ষমতার বদল, একের পর এক ইস্তফা—উপদেষ্টা পদ ছাড়লেন আলাপন ও হরিকৃষ্ণ

Alapan Bandyopadhyay and Harikrishna Dwivedi
Alapan Bandyopadhyay and Harikrishna Dwivedi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদল কার্যত নিশ্চিত হতেই প্রশাসনিক স্তরে বড় রদবদলের ইঙ্গিত মিলল। মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং  হরিকৃষ্ণ দ্বিবেদী।—যাঁরা মুখ্যমন্ত্রী -এর ঘনিষ্ঠ আমলা হিসেবে পরিচিত।সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন আর এক প্রাক্তন আমলা মনোজ পন্থও। যদিও এই খবরে সরকারি সিলমোহর পড়েনি।

আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী দু’জনেই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। অবসরের পর তাঁদের মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টা হিসাবে বিশেষ পদ দেওয়া হয়েছিল। সেই পদে কার্যত প্রধান সচিবের সমানই মর্যাদা পেতেন এই দুই আমলা। একই রকমভাবে প্রিন্সিপাল সচিবের পদে ছিলেন মনোজ পন্থ। সূত্রের খবর তাঁরাও ইস্তফা দিয়েছেন।তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি ইস্তফা দেবেন না। তার আগেই আলাপন-দ্বিবেদীরা ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। আসলে এরা সকলেই মমতার ঘনিষ্ঠ ছিলেন। নিন্দুকেরা বলেন, মমতা ঘনিষ্ঠতার পুরস্কারের সুবাদেই ওই পদপ্রাপ্তি হয় তাঁদের। ফলে নতুন সরকার এলে এমনিই পদ খোয়াতে হত।

এদিকে অবসরের পর যারা অফিসারস অন স্পেশাল ডিউটি বা ওএসডি পদে রয়েছেন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন, তাদের দপ্তরে অবসরের পর ওএসডির দায়িত্ব পালন করছেন যারা তাদের বিষয়টি জানিয়ে দিতে। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে দপ্তরের সচিবদের জানিয়েছেন মুখ্যসচিব। ওএসডি পদে কর্মরত একাধিক অফিসার মঙ্গলবারই তাদের পদত্যাগপত্র মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দিয়েছেন বলেও সূত্রের খবর।

You might also like!