kolkata

1 hour ago

Nabanna: নির্বাচন ঘিরে সতর্কতা তুঙ্গে, নবান্নে নথি সুরক্ষায় কমিশনের বিশেষ টিম

Nabanna
Nabanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভোটগণনার ট্রেন্ডে “বঙ্গজয়”-এর ইঙ্গিত মিলতেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে তৎপরতা। রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে সোমবার দুপুরের পর থেকেই দেখা যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং নথি সুরক্ষার প্রস্তুতি।বান্ন, মহাকরণ, বিকাশ ভবন, জলসম্পদ ভবন, খাদ্যভবনে কিউআরটি গেল। উদ্দেশ্য একটাই, যাবতীয় সরকারি নথি সুরক্ষা। এ প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত ফাইল খোলা হবে। সেকথা মাথায় রেখেই যাবতীয় নথিপত্র সংরক্ষণের উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে নবান্ন রাজ্যের মূল প্রশাসনিক ভবন। বাম আমলে তা ছিল মহাকরণ। বিজেপি ক্ষমতায় এলে সেই মহাকরণ বা প্রাচীন রাইটার্স বিল্ডিংকে গুরুত্ব দেবে, তেমনটাই মনে করা হচ্ছে। সেই লক্ষ্যে নতুন করে এসব ভবন সাজানোর পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যে। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যথাযথ সরকারি নথি সুরক্ষা। কারণ, বিজেপির আশঙ্কা, কোনও নথি লোপাট হয়ে যেতে পারে। আর সেই কারণেই দ্রুত কিউআরটি টিম পাঠানো হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলিতে। বিশেষ নজর নবান্নে। এর চারপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন সুরক্ষার স্বার্থে।

রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। বারবার তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত ফাইল খোলা হবে। তার আগে কিছু ফাইল লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। সেই কারণেই সরকারি নথি সুরক্ষায় এত জোর দেওয়া হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।তবে নবান্নের আশপাশে কেন্দ্রীয় বাহিনীর বাড়বাড়ন্ত যথেষ্ট চমক দেওয়ার মতো। 

You might also like!