Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

3 months ago

Abhishek Banerjee : ১১ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরিয়ে তদন্তে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি জানান, তদন্তকারী সংস্থা ফের ডাকলে আবারও জেরার মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন।রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি, সেই অভিযোগও তাঁর গলায় শোনা গিয়েছে। “গলা কেটে দিলেও আত্মসমর্পণ নয়, লড়াই চলবে।” সেই কথা বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। আজ, সোমবার নির্দিষ্ট সময়ের কিছুটা আগে বেলা ১০টা ৫৬ মিনিট নাগাদ সিজিওতে পৌঁছন তিনি। তার আগে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরন অভিষেক। অতীতে এই মামলায় নাম জড়িয়েছিল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার। ওই আর্থিক লেনদেন সংক্রান্ত গরমিল নিয়ে জেরা হতে পারে। তেমন কথাও শোনা যাচ্ছিল। এই মামলায় রক্ষাকবচ নেই অভিষেকের। বেলা গড়িয়ে সন্ধে নামে। সন্ধে গড়িয়ে রাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জেরা করেন ইডি আধিকারিকরা। অবশেষে এদিন রাত ১০টার পর ইডি অফিস থেকে বাইরে আসেন তিনি। 

অভিষেক বাইরে আসতেই ছেঁকে ধরেছিলেন সাংবাদিকরা। তদন্তে আগেও সহযোগিতা করেছেন, এখনও করছেন। এদিন এমনই দাবি করেন তিনি। এদিন অভিষেক বলেন, “আবার ডাকলে আবার যাব। আমাকে যতবার ডেকেছে, ততবার এসেছি।” বিরোধীদের স্বীকৃতি না দিয়ে দল ভাঙার খেলা চলছে, আরও একবার বিজেপিকে নিশানা করে অভিযোগ করলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বলেন, “আজ সকাল ১১টার আগে এসেছি। ১১ ঘণ্টা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। এই ঘটনায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালে। আমি তখনও এসেছিলাম। সব মিলিয়ে ১০-১২ আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হয়েছি। আমার সামর্থ অনুযায়ী সাহায্য করেছি।” 

অভিষেক আরও বলেছেন, “বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায়, সেই কারণে ষড়যন্ত্র হয়েছে। দল ভাঙানো, বিধায়ক-সাংসদ ভাঙানো হয়েছে। এইসব করে কোনও লাভ নেই। গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক নই। লড়াই চলবে।” এর আগে দু’দফায় ভবানী ভবনে প্রায় ১৫-১৬ ঘণ্টা বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। আগামিকাল, মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় ভবানী ভবনে ফের হাজিরা দিতে হবে তাঁকে।

You might also like!