Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 weeks ago

Abhishek-banerjee-: ভোট দিলেন অভিষেক, বললেন দফারফা হবে বিজেপি

Abhishek Casts Vote
Abhishek Casts Vote

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে অভিষেক অভিযোগ করেন নানা জায়গায় হুমকি, হুঁশিয়ারি দিয়ে ভোট করানির্বাচন নো হচ্ছে। কমিশনকে তোপ দেগে অভিষেক জানান, দ্বিতীয় দফাতেই দফারফা হবে বিজেপি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বলেন, "ওরা ২০২১ সালেও একই কথা বলেছিল। আপনারা গিয়ে ওদের জিজ্ঞাসা করুন। তাঁরা প্রতিবারই বলেছেন, বিজেপি ক্লিন সুইপ করবে। কিন্তু যখনই সংখ্যা প্রকাশ পেয়েছে, বা নির্বাচনের ফলাফল এসেছে, তখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে। সুতরাং, আপনাদেরই গিয়ে বিজেপি নেতাদের জিজ্ঞাসা করতে হবে, যতবারই তারা কোনও ভবিষ্যদ্বাণী করেছে, শেষ পর্যন্ত তা তৃণমূলের পক্ষেই গেছে। অমিত শাহ বলেছিলেন, ২০২১ সালে তারা ২০০টি আসন পাবে, কিন্তু তৃণমূল ২০০ আসন পার করে গেছে। তারা বলেছিল, লোকসভায় বাংলায় তারা ৩০টি আসন পাবে, তৃণমূল পেয়েছিল ২৯টি আসন। এবার তারা বলছে ১৭৭টি আসন পাবে, সুতরাং তাদের রেকর্ড অনুযায়ী তারা ৫০-এর নিচে নেমে যাবে।"

You might also like!